#রহস্যময়_পুকুর
MD Misad Ali
১ম পর্ব
.
.
এবার অনেক গরম
পড়েছে । আর এই
গরমেই
পেয়ে গেছি গরমের
ছুটি । তাই আমি
(মিসাদ),
সালাহ্উদ্দিন,
রুবেল, সিফাত ও
মারুফ সবাই একত্রে
হয়েছি কোথাও
থেকে ঘুরে আসার
জন্য । এর
মধ্যে ঠিক করেছি
আমরা আগামিকাল
কাপ্তাই হ্রদ
দেখতে বান্দরবান যাবো । তো যেই
ভাবা সেই
কাজ । পরের দিন
সকালে আমরা
ট্রেনে উঠবো
তাই সব কিছু তৈরি
করে রাখছি । এটা
আমার প্রথম
ট্রেনে ভ্রমন । এর
আগে আমি কখোনোই
ট্রেনে চড়িনি
যদিও আমাদের
বাড়ি ট্রেন
স্টেশনের একদম
কাছেই । পরের দিন
সকাল ৫টায়
আমরা ট্রেনে
উঠলাম, ট্রেন চলছে
আপন গতিতে
। চট্টগ্রাম থেকে আবার গাড়িতে করে রওয়ানা দিতে হলো। সন্ধা সাড়ে ৬টায়
আমরা রাঙ্গামাটি
গিয়ে পৌছি এবং
একটি
হোটেলে গিয়ে উঠি
। রাতে ডিনার
সেরে সবাই
ঘুমানোর পরিকল্পনা
করি । সকালে উঠে
দেখি আমরা
যে হোটেলটাতে
উঠেছিলাম সেই
হোটেলের সামনে
সুন্দর একটি ফুলের
বাগান এবং
পিছনে একটি
বিরাট পুকুর তার
পাশে একটি বটগাছ
। আমরা
রাতে হোটেলে
আসায় এই সৌন্দর্য
দেখতে পাই
নি । আমরা
ব্রেকফাস্ট করে
বের হলাম কাপ্তাই
হ্রদের উদ্দেশ্যে ।
ওটা এখান থেকে
বেশি
দুরে নয় হয়তো প্রায়
১কিঃমিঃ হবে ।
আমরা কাপ্তাই
লেকের চারিদিকে
ঘুরাঘুরি করে আবার
হোটেলে
ফিরে আসি । এরপর
মারুফ বললো,,
মারুফ->"আজ আমি
জঙ্গলে যাবো
। তোরা কেউ আমার
সাথে যাবি ?"
আমি->"কেনো যাবো
না ?"
মারুফ->"তাহলে চল
যাত্রা শুরু করি ।"
সিফাত->"ইতিমধ্যেই বিকেল হয়ে
গেছে ।
জঙ্গলে যেতে যেতে
সন্ধা হয়ে যাবে ।
তাই
বলছি কাল সকালে
গেলে ভালো হতো
না ?"
রুবেল->"সিফাত, তুই
ভয় পাচ্ছিস না তো ?"
সিফাত->"আরে আমার
আবার ভয় ! সৈয়দ
সিফাত
আলীকে ভয় দেখাবে
এমন জ্বীনের জন্মই
হয়নি ।"
মারুফ->"তাহলে আজ
রাতে তুই একা যা
জঙ্গলে ।"
সিফাত->"তোরা
যাবি না ??"
আমি->"যাবো কিন্তু
সকালে । তুই রাতে
গিয়ে
জঙ্গলটা দেখে
আসবি ।"
রুবেল->"না থাক,
আমরা সকলেই যাবো
জঙ্গলে ।"
.
আমরা সকলেই
প্রয়োজনিয় সকল
জিনিস নিয়ে
যাত্রা শুরু
করে দিলাম । সেই
জঙ্গলে পৌছাতে
সন্ধা পার হয়ে
গেলো । আমরা
জঙ্গলে গিয়ে
জঙ্গলের
ভিতরের দিকে
যাওয়া শুরু করলাম ।
অনেক্ষন চলার পর
এক জায়গায়
থামলাম বিশ্রাম
করার জন্য । ঠিক
তখনি একটি
ভয়ঙ্কর গর্জন
শুনলাম । আমরা
শব্দটি শুনার পর
সবাই
যেনো পাথর হয়ে
গেলাম । কারোর পা
একটুও
নড়ছে না । অনেক
কষ্টে আমরা একটি
ঝোপের
আড়ালে লুকালাম ।
তারপর মনে হচ্ছে
শব্দটি
আমাদের দিকে
এগিয়ে আসছে ।
আমাদের
কারোর মুখে কোনো
শব্দ নেই । এর মধ্যে
খেয়াল করলাম
একটি ভয়ানক
চেহারার জন্তু
আমাদের
থেকে মাত্র ১০-১৫
হাত দুরে দাড়িয়ে
আছে ।
আর গর্জন করছে ।
জন্তুটির মুখ
কুমিরের মতো,
পায়ের ও হাতের নখ
বাঘের মতো,আর চোখ
দুটো সবুজ বর্নের ।
এমন সময় হঠাৎ
আমাদের
দিকে আশা শুরু
করলো। আমরা কেউ
একটুও নড়তে
পারছি না । তখনি
কি মনেকরে সেই
জন্তুটি একটি
পুকুরের দিকে যেতে
লাগলো এবং
পুকুরটিতে
নেমে গেলো । তার
কিছুক্ষন পর আমরা
সেই
জঙ্গল থেকে বের
হয়ে যায় এবং
সকালে আবার
জঙ্গলে যায় ।
জঙ্গলে গিয়ে আমরা
সবাই আশ্চর্য
হয়ে গেলাম । আমরা
রাতে যেখানে পুকুর
দেখেছিলাম
সেখানে কোনো পুকুর
নেই ।
সেখানে একটি
বিরাট বড় তেঁতুল
গাছ । আমাদের
ভালোভাবে মনে
আছে আমরা এখানেই
পুকুরটি
দেখেছি । কারন
আমার ঘড়ি সেই
ঝোপে
লুকানোর সময় খসে
পড়ে যায় এবং এখনো
সেখানেই ছিলো ।
তাহলে এখানে কি
হচ্ছে ? এই
প্রশ্নের উত্তর
পেতে হলে আমাকে
রাতে
আবার এখানে আসতে
হবে । আমরা রাতে
আবার
গেলাম সেই পুকুর
পাড়ে । সেখানে
গিয়ে দেখি
আবার সেই জন্তু পুকুর
থেকে উঠছে । আমরা
আবার সেই ঝোপের
আড়ালে আশ্রয় নিই ।
কিন্তু
সেই জন্তু আমাদের
দেখে ফেলে এবং
আমাদের দিকে
ধেয়ে আসে । কিন্তু
ঝোপের
কাছে আসতেই সে
দুরে ছিটকে পড়ে আর
তার
দেহ ধোয়ার কুন্ডলি
পাকিয়ে হারিয়ে
যায় । আমরা
সবাই নিশ্চিন্ত
হয়ে পুকুরের কাছে
যায় কিন্তু
সেখানে যেতেই
আবার সেই গর্জন
শুনতে পাই।
ভয়ে ভয়ে পিছনে
ফিরে দেখি এবার
একটি না
১০-১৫টি জন্তু চলে
এসেছে । আর
আমাদের
তিনদিক থেকে
ঘিরে ফেলেছে আর
এক দিকে
সেই
#রহস্যময়_পুকুর
। আমরা ভয়ে ভয়ে
পিছনে
হঠতে থাকি এবং
একসময় আমার ঘাড়ে
প্রচন্ড ব্যাথা
অনুভব করি ।
তারপরে আরকিছু
মনে নেই, জ্ঞান
ফিরে দেখি আমরা
একটি ঘরে
বিছানার উপর শুয়ে
আছি
। আমাদের ঘাড়ে
ব্যান্ডেজ করা ।
আমরা কেউ
বুঝতে পারছি না
আমরা কোথায় আছি,
আমরা ধিরে
ধিরে উঠে বাইরে
এসে দেখি এটি
একটি প্রাসাদ ।
কিন্তু দেখে মনে
হচ্ছে অনেক পুরোনো
একটি প্রাসাদ ।
আমরা ভাবতে থাকি
আমরা এখানে
কিভাবে এলাম ?
ঠিক তখনি কেউ
একজন ঘরে
প্রবেশ করলো । সে
আমাদের বললো.,,.
লোক->"আমার নাম
রোকন । আমার বাবা
এই শ্যামলপুর
রাজ্যের রাজা । আজ
রাতে আমি যখন
বাইরে যাই তখন
দেখি কিছু তোমরা
আমাদের রাজ্যের
প্রবেশ
দারে পড়ে আছো । কে
তোমরা ? আর এখানে
এসেছ-ই বা
কিভাবে ?"
.
আমরা তাকে সব খুলে
বললাম । তা শুনে সে
বললো .,,,.
রোকন->"তাহলে
তোমরা এখানে এলে
কিভাবে ?"
আমি->"তা তো
জানিনা । আর 2017
সালে রাজাদের
কথা
একটু অন্য রকম
লাখছে না ? আর
তোমাদের রাজ্যটাই
বা কোথায় ?
রোকন->"আমাদের
রাজ্যটা কাপ্তাই
হ্রদের পাশের
জঙ্গলের নিচে ।
আমাদের রাজ্যের
প্রবেশ দার
রাতের বেলায়
খোলা হয়।"
সিফাত->"কিন্তু ঐ
পশুটি ঝোপের কাছে
এসে
ছিটকে পড়ে গেলো
কেনো ?"
সালাহ্উদ্দিন->"
হয়তো সেই ঝোপে
কোনো
শক্তি আছে । যা
পশুটিকে আঘাত
করেছিল ।"
আমি->"হতে পারে ।
কিন্তু সেটা জানতে
হলে
আমাদের আবার সেই
ঝোপের কাছে যেতে
হবে ।"
.
.
{চলবে.....}
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন