আত্মহত্যা নাকি হত্যা? — পর্ব ৪

No photo description available. 

#কানন_সিরিজ_৩

#আত্মহত্যা_নাকি_হত্যা?

MD Misad Ali

৪র্থ পর্ব

.

৩য় পর্বের লিংক:

https://mobile.facebook.com/diaryo.../posts/701813137125791/

.

.

আমরা ৪র্থ তলায় পৌঁছলাম। গিয়ে দেখি সত্যিই সবগুলো দরজায় তালা দেওয়া। আমি একটা বিষয় ভেবে পাচ্ছি না, যখন সবাই বলছে আত্মহত্যা, তাহলে এরকম হঠাৎ উপরের তলায় চলে আসার কারণ কী?

যাই হোক, দেখে যাই কি হয়।

-এটাই শরিফ সাহেবের রুমের ঠিক উপরের রুমটা না?' একটা রুমের দরজার দিকে এগিয়ে গিয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করল কানন

-হ্যাঁ, এই রুমটা-ই।

-এই রুমটার ভিতরে শেষ কতদিন আগে প্রবেশ করেছেন? আর শেষ কতদিন আগে এই রুমের দরজা খোলা হয়েছিল?

-তা প্রায় মাস পাঁচেক আগে শেষবারের মত প্রবেশ করেছিলাম। তখন থেকেই ঘরটা বন্ধ আছে।

-কিন্তু দরজার তালার উপরে তো কোনো ধুলা-বালির চিহ্ন মাত্র নেই। অন্য দরজার তালাগুলো খেয়াল করুন, ওগুলোতে তো ঠিকই ধুলা জমে আছে। কিন্তু এই দরজার তালাটা এতো পরিষ্কার কেনো?

-হয়তো ভাড়াটিয়াদের বাচ্চা-কাচ্চার কাজ হবে এটা।

-দরজাটা খুলেন, ভিতরে দেখা যাক কিছু পাই কি না।

.

বাড়িওয়ালা দরজা খুললে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরের মেঝের কিছুটা অংশ পরিষ্কার, আর মেঝের কিছুটা অংশে পানির আভাশ পাওয়া যাচ্ছে। ঘরে কিছু পুরাতন ভাঙ্গা চেয়ার, টেবিল এবং অন্য আসবাবপত্র আছে। কানন সেগুলোকে আবার খুঁতিয়ে দেখতে আরম্ভ করলো। কিছুক্ষণ দেখার পর কানন বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলো,

-এই রুমের চাবি কি শুধুমাত্র আপনার কাছেই থাকে নাকি ডুপ্লিকেট চাবি অন্য কারো কাছেও থাকে?

- না অন্য কারো কাছেই থাকে না, ৪থ তলার সব রুমের চাবিই শুধুমাত্র আমার কাছে থাকে।

-এই রুমের ছাদ তো শুকনো, তাছাড়া জানালা দরজাও বন্ধ। তাহলে রুমের ভিতরে পানি এলো কোথা থেকে বলুনতো।

-সেটাতো বলতে পারবো না।

-বড় আজব ব্যাপার হয়ে গেলো না? আপনার বাড়ি আর রুমে পানি এলো কোথা থেকে সেটা আপনিই বলতে পারবেন না। তাহলে কে বলবে, আমি বলবো?

- আমি তো মাস পাঁচেকের মধ্যে ৪ তলায় আসি নি, তাহলে বলবো কিভাবে? আর এই পাঁচ মাসের ভিতরে যতবারই এসেছি, মাসের ভাড়া নিয়ে চলে গিয়েছি ৪ তলায় আসা হয় নি। হ্যাঁ তবে এটা হতে পারে যে, ছাদের পানি শুকিয়ে গেছে আর ফ্লোরে অনেকটা পানি জমেছিলো যেটার কিছুটা শুকিয়েছে আর কিছুটা এখনো বাকি আছে।

-দেখুন মিস্টার, বৃষ্টি থেমেছে মাত্র ৩ ঘন্টা হলো। এর মাঝে যেখানে সুযের আলোই পৌঁছায় না, তার ছাদের পানি শুকিয়ে যাবার মত এতো উইক লজিক দিলে কাজ হবে না। আর চলুন ছাদটা একবার দেখে আসি।

-হ্যাঁ চলুন।

.

বাড়িওয়ালা যে কাননের উপর ক্ষেপে গিয়েছিলো মনে মনে সেটা ভালোই বুঝতে পারছি। রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম আমরা। ছাদে একটা ছোট্ট বাগান আছে, ছাদ বাগান। অনেকগুলো টবে বেশ কয়েক রকমের ফুলের গাছ লাগানো, কয়েকটা ফুলও ফুটে আছে। টব এতো বেশি যে, কিছুটা জায়গা বাদে সম্পুণ ছাদটাই টবে ঘিরে আছে। কানন এখানে বেশিক্ষণ থাকলো না। তাই ৩য় তলায় ফিরে এলাম আমরা। ৩য় তলায় এসেই ওসি স্যারকে নিয়ে কিছুক্ষণ আবার রুমটা দেখে নিলো ভালো করে এবং বললো,

-চলুন স্যার, আমি একবার নিচের দিকটা মানে জানালার বাইরের দিকটা দেখতে চাই।

-হ্যাঁ চলো। আমারও এখানে থাকতে ভালো লাগছে না।' একটু বিরক্তি নিয়েই বললেন ওসি স্যার এরপর এক কন্সটেবলকে বললেন' তুমি এখানেই পাহারা দাও। কাউকেই ভিতরে আসতে দিবে না।

-ইয়েস স্যার।

.

আমরা নিচে অর্থাৎ কুল গাছটার নিচে চলে এলাম। সেখানের জায়গাটা কর্দমাক্ত হয়ে আছে। কিছুটা দুর্বাঘাস আর আগাছায় পূর্ণ। কানন ধীরে ধীরে এগিয়ে চললো জানালার নিচের দিকে, আর আমরা কাননকে অনুসরণ করা শুরু করলাম। দেখলাম সেখানে গিয়ে কানন কিছু একটা নিচ থেকে তুলল। আমরা সেদিকে এগিয়ে যেতেই দেখলাম কাননের হাতে একটা লোহার আংটা। ওটা হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে দেখলো আর আবার এদিক-সেদিকে কিছু পাওয়া যায় কি না, খুঁজতে লাগলো। তারপর কিছুক্ষণ পর ফিরে এলো আমাদের কাছে এবং ওসি স্যারকে বললো,

-স্যার, এনার সাথে কি কারো কোনো শত্রুতা ছিলো? এরকম কিছু জানতে পেরেছেন কি?

-নাহ্, উনি বড় ভালো মানুষ ছিলেন। কারো সাথে কোনো ঝগড়ায় নিজেকে জড়িয়ে ফেলেন নি কখনো। তাছাড়া কোথাও ঝগড়া দেখলে তা থেকে সবদা দূরে অবস্থান করতেন।

-আসলে আমি বলতে চাইছিলাম, এমন কারো সাথে ওনার শত্রুতা আছে কি, যে ওনাকে হত্যা করতে পারে?

-এরকম তো কেউ নেই। আচ্ছা তুমি কী বলতে চাইছো? এটা কি তোমার মনে হচ্ছে কোনো হত্যা?

-এখানে মনে হওয়ার কি আছে স্যার? আমি শিওর যে এটা আত্মহত্যা না এটা হত্যা । আর শরিফ সাহেব আত্মহত্যা করেন নি ওনাকে কেউ হত্যা করেছে।

-ওনাকে কেউ কেনো হত্যা করতে যাবেন? উনিতো আত্মহত্যা করেছেন।

-না স্যার, উনি আত্মহত্যা করেন নি। ওনাকে হত্যা করা হয়েছে তবুও আবার প্রফেশনাল কিলার। প্রমান রাখতে চায়নি কিছুই, কিন্তু ও হয়তো জানে না, সব কু-কর্মেরই দাগ থেকে যায়, যা কেউই মুছতে পারে না, আর এটাতো সয়ং হত্যা। শুধু হত্যা না, আগেই পরিকল্পনা করা হত্যা মিনস প্রি-প্ল্যান্ড মার্ডার। হত্যাকারী ঠান্ডা মাথায় খুন করে চলে গেলো, কেউ জানতে পারলো না। সবাই ভাবছে আত্মহত্যা, কিন্তু কেউ ভাবছে না, এটা আত্মহত্যা নাকি হত্যা।

.

কাননের কথা শুনে আমি আর ওসি স্যার হতবাক হয়ে গেলাম। আমি ভাবছিলাম কানন কি এমন দেখলো, যেটা দেখে বলছে এটা আত্মহত্যা নয় হত্যা? ওসি স্যার কাননকে বলছে,

-এটা তুমি কিভাবে বলছো আত্মহত্যা? বিশ্লেষণ করে বলো, কিছুই মাথায় ধরছে না।

-আমার শুরু থেকেই মনে হচ্ছিলো এটা আত্মহত্যা নয় হত্যা । তাই ইনভেস্টিগেট ভালোভাবে করলাম, আর পেয়ে গেলাম আমার প্রশ্নের উত্তর।

-ওটা কিভাবে? আর কি কি তথ্য পেয়েছ?' আবাক হয়ে বললেন ওসি স্যার

-শুনেন তাহলে,

.

.

.

[][][][][] চলবে... [][][][][]

আত্মহত্যা নাকি হত্যা? — সব পর্ব

মন্তব্যসমূহ