স্বাধীনতার হত্যা
মোঃ মিসাদ আলী
দেশে কেন চলছে গুলি? মারছে কেন প্রজা?
বিচার কেন কর না তাদের? দাও না কেন সাজা!
তাদেরই পা’চাটা গোলাম হয়ে করছ বিক্রি দেশ,
জনগণকে বিপদে ফেলে নিজে রয়েছ বেশ।
জনতা কখনো চায় না বেশি, অল্পতেই তারা খুশি,
অল্পটুকুও না দিয়ে তুমি কাড়ছ মুখের হাসি।
গণতান্ত্রিক দেশটাতে কেন নেই আজ গণতন্ত্র?
ফিরে কি এসেছে একনায়ক কিংবা পরাধীন রাজতন্ত্র!
স্বাধীনতার গলা টিপে তোমরা হত্যা করেছ তাকে,
হত্যাকারী! হত্যা করেছ স্বাধীন বাংলা মা’কে।
সোনার দেশে সোনার ফসল কেমনে ফলিবে আর?
কৃষকের পেটে লাথি দিয়ে বলো, এ পৃথিবী ছাড়!
জনতা সবাই বদ্ধ এখন, রেখেছ শিকল পরিয়ে,
ঘিরে ধরে ভয়, ক্ষমতার নেশা, না যায় আবার হারিয়ে।
সবাই আছে চিন্তাতে শুধু, পায় না ভেবে কুল,
দেশের এমন পরিস্থিতিতে কোনটা সঠিক, ভুল!
রক্তে লেখা ইতিহাস আজ ধুয়ে নিচ্ছ কাদা দিয়ে,
স্বাধীনতার পতাকা ঝুলছে এখন ভয়-ভীতির বুক নিয়ে।
শাসক হাসে, জনতা কাঁদে, কে শোনে তাদের আহাজারি,
স্বপ্নেরা আজ কবর খোঁজে, লাশের নিচে হারায় পাড়ি।
যে মুক্তিযুদ্ধের নামেই তুই গাইলি বিজয়ের গান,
সেই তুই আজ স্বাধীনতারই করিস নৃশংস অবমান।
চেয়েছিলাম আলো, দিলি তুই মোদের আগুনের লেলিহান শিখা,
দেশকে বানালি বাজার, মানুষ হলো বিক্রির দাসপালিকা।
তবুও আশা রাখি, জেগে উঠবে এই নিস্তব্ধ প্রাণ,
জনতার শপথে জ্বলবে আবার মুক্তির নতুন ভোরবান।
লেখা: ১৬ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন