টাকা চুরি — পর্ব ৪

#কানন_সিরিজ_১

#টাকা_চুরি

MD Misad Ali

৪র্থ পর্ব / অন্তিম পর্ব

.

৩য় পর্বের লিংক:

https://mobile.facebook.com/story.php?story_fbid=668681683772270&id=640103729963399

.

পরদিন সকাল, কানন ঘুম থেকে উঠে ছাদে গেলো এবং দেখলো, রতন, সাহাদ, রানী, রাপ্তী তারা সকলে মিলে গল্প করছে । কাননকে দেখে সাহাদ

বললো,,,,

.

সাহাদ=>"কিরে কানন, আজ মনে হচ্ছে অনেক দেরি করে ঘুম থেকে উঠলি ।"

কানন=>"হ্যা, একটু দেরি হয়ে গেলো ।"

রতন=>"একটা খবর জানিস ?"

কানন=>"কি খবর ?"

রাপ্তী=>"যে দুইটা ব্যাংক থেকে টাকা চুরি হতে বাঁকী ছিলো সেই দুইটার মধ্যের একটার থেকে আজ আবার চুরি হয়েছে । তাহলে আর মাত্র ১টা ব্যাংক বাঁকী আছে ।"

কানন=>"আমি জানি কে চুরি করছে ।"

.

কাননের কথা শুনে সবাই অবাক হয়ে বিষ্ময়ের সাথে জিজ্ঞাসা করলো,

.

সকলে=>"কে করেছে চুরি !"

কানন=>"মনে হয়, মাসুদ রানা"

রানী=>"মাসুদ রানাটা আবার কে ?"

কানন=>"কাল আমি যখন চায়ের দোকানে বসেছিলাম তখন সে এসে আমার সাথে আলাপ করে ।"

রতন=>"তা হলে তুই আমাদের আগে বলিসনি কেনো ?"

কানন=>"কাল আমার মনে হয়েছিলো সে একজন গোয়েন্দা । কিন্তু রাতে জানতে পারলাম সে-ই চোর ।"

রতন=>"কিভাবে জানতে পারলি ?"

কানন=>"মনে আছে কাল সন্ধ্যায়, আমি ব্যাংকের কাছে গিয়েছিলাম ।"

রানী=>"তা গিয়েছিলি , কিন্তু চুরি তো সন্ধায় হয়নি ।"

কানন=>"চুরি সন্ধায় হয়নি । কিন্তু চোরতো আর অদৃশ্য হয়ে চুরি করেনি ।"

রাপ্তী=>"তুই কি বলতে চাইছিস, একটু খুলে বলবি ? কিছুই বুঝতে পারছি না ।"

কানন=>"আসলে আমি সন্ধায় ব্যাংকে গিয়ে ভিতরের দরজার পিছনে একটা হাইড ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম । তারপরেই ব্যাস,,, পূরো ফিল্ম তৈরি হয়ে গেলো । "

রাপ্তী=>"ওওওও তারজন্যই রাতে তুই ফোন নিয়ে কি যেনো করছিলি । তা ভিডিওটা দেখি ।"

কানন=>"এই যে ভিডিও"

.

তারপর কানন ভিডিওটি চালু করলো । সবাই মনযোগ দিয়ে ভিডিওটি দেখা শুরু করলো ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটা লোক উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চির মত হবে, সুসাস্থের অধিকারি এবং মুখে মাস্ক পরিহিত । সে ব্যাংকের এক গুপ্ত দরজা দিয়ে প্রবেশ করলো । অতপর ব্যাংকের লকার ভেঙ্গে লকার থেকে সমস্ত টাকা নিয়ে একটা সুটকেশে রাখলো । এবং সেই সুটকেশ নিয়ে আবার সেই গুপ্তদরজা দিয়ে চলে গেলো । সেই দরজাটি স্বাভাবিক ভাবে কারো চোখে পড়ার কথা নয় । কারন দরজাটি এমনভাবে তৈরি যে, সবাই ভাববে এটা একটা দেয়াল ছাড়া কিছুই নয় । ভিডিওটি দেখার পর সাহাদ বললো,,,,,,

.

সাহাদ=>"এই ভিডিওতে তো চোরের মুখ দেখতে পাওয়া গেলো না । তাহলে কিভাবে বলছিস যে এটা মাসুদ রানা-ই ?"

কানন=>"তোরা হয়তো ভিডিওটি ভালোভাবে দেখিস নি । আমি ভিডিওটি আবার প্লে করছি ।"

.

এই বলে কানন আবার ভিডিওটি চালু করলো এবং একপর্যায়ে দেখা গেলো, চোর যখন লকার তালাটা ভাঙ্গছিলো তখন চোরের পকেট থেকে একটা কার্ড পড়ে যায় । কিন্তু চোর টা তা খেয়াল করেনি । তখন কানন বললো,,,,,,

.

কানন=>"এটা কিসের কার্ড বলতে পারবি ?"

রাপ্তী=>"কিসের কার্ড ?"

কানন=>"দাঁড়া জুম করে দেখাচ্ছি ।"

.

এই বলে কানন ভিডিওটি জুম করে দেখালো । সেই কার্ডটা একটা ন্যাশনাল আইডি কার্ড আর কার্ডটা মাসুদ রানার । এটা দেখার পর কানন আবার বললো,,,,,

.

কানন=>"এবার বুঝলিতো ?"

রতন=>"কিন্তু এই আইডি কার্ডটা চোরটা চুরিওতো করতে পারে ।"

কানন=>"হতে পারে কিন্তু এটা হয়নি । কারন ভিডিওটা আবার দেখ ।"

.

.

এই বলে কানন আবার ভিডিওটা চালু করলো । ভিডিওটা শেষ হতে চললো কিন্তু তেমন কিছু চোখে পড়লো না । কিন্তু যখন চোরটি বের হতে গেলো তখন তার হাতের কিছু অংশ দেখা গেলো আর সেখানে একটি ট্যাটু লাগানো । একটি ড্রাগন তার মুখদিয়ে আগুন ছাড়ছে । কিন্তু আগুনের শেষ মাথায় একটা কাটা দাগ । তখন কানন বললো,,,,,

.

কানন=>"এই একই ট্যাটু আমি মাসুদ রানার হাতে দেখেছিলাম । এখন চল সবাই ।"

রানী=>"কোথায় যাবি ?"

কানন=>"এই কেশের তদন্ত অফিসার রুবেলের কাছে তুই আর সাহাদ যা আর তাকে সব কথা খুলে বল । আমি, রানী আর রতন যাচ্ছি মাসুদ রানার কাছে ।"

সাহাদ=>"ঠিক আছে ।"

.

অতপর তারা সকলে বেরিয়ে পড়লো তাদের গন্তব্যে । কাননেরা মাসুদ রানার বাসার সামনে যেতেই দেখতে পেলো মাসুদ রানাকে । কাননকে দেখেই মাসুদ রানা বলে উঠলো,,,,,

.

মাসুদ রানা=>"কি খবর কানন ? কোথায় যাচ্ছো ?"

কানন=>"এইতো আপনার কাছেই এলাম । আপনি আবার কোথাও যাচ্ছেন নাকি ?"

মাসুদ রানা=>"না কোথাও যাবো না । চলো ভিতরে চলো ।"

কানন=>"হ্যা, চলেন ।"

.

তারপর তার ভিতরে গিয়ে গল্প করা শুরু করলো ... । আধা ঘন্টা পর পুলিশকে নিয়ে হাজির হলো রানী এবং সাহাদ । পুলিশ আসা দেখে পালাতে চেষ্টা করলো মাসুদ রানা । কিন্তু কানন সঙ্গে সঙ্গে একটা ঘুসি মারলো মাসুদ রানার ঘাড়ে । তারপর মাসুদ রানা অজ্ঞান হয়ে গেলো । দুজন কন্সটেবল মাসুদ রানাকে ধরে নিয়ে এলো । থানায় এসে পৌছানোর পর মাসুদ রানার জ্ঞান ফিরলো । তখন রুবেল কাননকে জিজ্ঞাসা করলো.......

.

রুবেল=>"তোমরা যে বললে যে আইডি কার্ড থেকে তোমরা নিশ্চিত হয়েছো যে মাসুদ রানা-ই চোর । কিন্তু আমরাতো কিছুই পাইনি ।"

কানন=>"আমাদের কাছে প্রমান স্বরুপ একটি ভিডিও আছে ।"

রুবেল=>"তাহলে তো ভালোই হয় । ভিডিও টা কোথায় ?"

.

কানন ভিডিওটি রুবেলকে দিলো । রুবেল কাননের কাছ থেকে ভিডিওটি নিয়ে চালু করলো । এবং ভালোভাবে দেখে নিলো , কাননও কিছুটা সাহায্য করলো । পুরো ভিডিওটা দেখে রুবেল মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো ।

.

রুবেল=>"তুমি আইনের লোক হয়ে এতো নিচু কাজ করলে কিভাবে ?"

মাসুদ=>"মানছি আমি একজন সরকারি গোয়েন্দা । কিন্তু আমার প্রচুর টাকার প্রয়োজন ছিলো । আপনিতো জানেন রহস্য আমাকে টানে , ঠিক তেমনি বারোমুডা ট্রায়াঙ্গেলের রহস্য আমাকে হাতছানি দিচ্ছিলো । কিন্তু আমার টাকা ছিলো না যে আমি নিজে থেকে রহস্য উদঘাটন করতে যাবো । তাই আমি এই কাজটা করি ।"

রুবেল=>"কিন্তু তোমাকে তো সরকার পাঠাচ্ছিলো সেখানে তুমিইতো যাওনি ।"

মাসুদ=>"আমি সরকারের পক্ষ থেকে গেলে সমস্ত ক্রেডিট সরকারের হয়ে যেতো । কিন্তু আমি আমার সাফল্য অন্যকে দিতে পারি না ।"

রুবেল=>"টাকাগুলো কোথায় রেখেছো ?"

মাসুদ=>"বলবো না । কি করবেন আপনি ? আমায় মেরে ফেলবেন ? আমাকেতো মারতেও পারবেন না । কারন আমি ছাড়া কেউ জানে না টাকাগুলো কোথায় ।"

.

মাসুদের সেই কথা শুনে রুবেল প্রচুর রেগে যায় । তারপর বাইরে এসে কাননকে বলে ভিতরের কথাগুলো । রুবেলের সেই কথাগুলো শুনে কানন হেসে বলে....

.

কানন=>"স্যার, সমস্ত টাকা সে তার বাগান বাড়িতে লুকিয়ে রেখেছে । কারন চুরির পর সে প্রথমেই বাগান বাড়িতে গেছে ।"

রুবেল=>"তাহলে এক্ষুনি চলো খুঁজে দেখি পাই কিনা ।"

.

তারপর তারা মাসুদের বাগান বাড়ির দিকে রওয়ানা হয় । বাগানবাড়িতে পৌছে অনেক খোঁজার পর ছাদের টবের মধ্যে পাওয়া গেলো সেই চুরি হয়ে

যাওয়া টাকা । টাকা পেয়ে রুবেল কাননকে বললো......

.

রুবেল=>"ধন্যবাদ তোমাদের । আর হ্যা সরকারের পক্ষ থেকে তোমাদের জন্য পুরষ্কারের

ব্যাবস্থা করানো হবে । তোমাদের যেকোনো প্রয়োজনে আমাকে ফোন করবে আমি তোমাদের

সাহায্য করবো ।"

কানন=>"ধন্যবাদ স্যার"

.

অতপর তারা বাড়ি ফিরে এলো । কিন্তু এতো সহজে চোরকে ধরাটা কাননের কাছে অস্বাভাবিক লাগলো কিছুটা । তার মনে হচ্ছে কিছুটা গোলমাল হয়েছে । তার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মাসুদ রানাই কি প্রকৃত চোর ? কোনো ষড়যন্ত্রের কারণে ভুল হয়ে যায় নি তো ! কেসটাকে আবার খুঁটিয়ে দেখতে হবে...................

.

.

.

[][][][][] সমাপ্ত [][][][][]

.

১ম পর্বের লিংক:

https://mobile.facebook.com/story.php?story_fbid=667024517271320&id=640103729963399

টাকা চুরি — সব পর্ব

মন্তব্যসমূহ