#কানন_সিরিজ_১
#টাকা_চুরি
MD Misad Ali
২য় পর্ব
.
১ম পর্বের লিংক:
https://mobile.facebook.com/story.php?story_fbid=667024517271320&id=640103729963399
.
তাদের গাড়ি চলতে থাকে এবং বেলা গড়িয়ে সন্ধা হয় । তাদের গাড়ি চলতে চলতে হঠাৎ একজায়গায় গিয়ে গাড়ির একটি টায়ার পানচার হয়ে যায় । জায়গাটা পাহাড়ি অঞ্চল তাই সাহায্য চাওয়ার জন্য একটি লোককেও দেখা যায় না । আর রাত তো একটু গভীর হয়েছে । তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা আজকের রাতটা এই গাড়ির ভিতরেই কাটিয়ে দিবে এবং সকালে একটি গ্যারেজে নিয়ে রিপেয়ার করাবে ।
তারা এই সিদ্ধান্ত নিয়ে ঘুমিয়ে পড়ে । রাত আরো একটু বাড়ে , চারিদিকে শুনশান নিরবতা বিরাজ করছে । হঠাৎ এমন সময় কোথা থেকে যেনো একটু চিৎকার চেঁচামেচি শুরু হয় । কিন্তু সেই শব্দ কানন, রতন, রাপ্তী ও রাহাদের কানে পৌছালো না । কারন তারা গাড়ির গ্লাস উঠিয়ে ঘুমাচ্ছিলো । কিছুক্ষণ চেঁচামেচির পর সেটা থেমে যায় । তারপর আবার নিশ্তব্ধ হয়ে যায় এলাকাটা ।
পরদিন সকাল...
তারা ঘুম থেকে উঠে দেখে কয়েকজন প্রবিন ব্যাক্তি রাস্তাদিয়ে হেঁটে যাচ্ছে । কানন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তাদের উদ্দ্যেশ্যে বলে,....
.
.
কানন=>"এই যে কাকু, শুনছেন ?"
লোক=>"তোমরা কারা বাবা ? আর এখানে কি করছো ?"
কানন=>"আসলে আমরা এখানে ভ্রমনে এসেছিলাম । কিন্তু হঠাৎ গাড়ির টায়ার পানচার হয়ে যাওয়ায় ফিরে যেতে পারি না । আপনি কি বলতে পারবেন এখানে কোনো ওয়ার্কশপ আছে কিনা ।"
লোক=>"সামনেই একটা মেকানিকের দোকান আছে । তোমরা সোজা গিয়ে ডান দিকে মোড় নিলেই দোকানটা দেখতে পাবে ।"
কানন=>"ধন্যবাদ কাকু । ভালো থাকবেন ।"
লোক=>" আরে ধন্যবাদ দিচ্ছো কেনো ? আমার ছেলে যদি তোমাদের এলাকায় গিয়ে এরকম সমস্যায় পড়ে তাহলে কি তোমরা তাকে সাহায্য করতে না ?"
কানন=>"অবশ্যই করতাম । কারন মানুষইতো মানুষের উপকারে আসবে । তাই না ?"
লোক=>"তুমি ঠিক বলেছি । তাই মানুষের উচিৎ কেউ যদি কাউকে সাহায্য করে এবং তার বিনিময়ে যদি কেউ ধন্যবাদ দেয় তাহলে তাকে ধন্যবাদ বলতে নিষেধ করে আরো ৩ জনের সাহায্য করতে বলা ।"
কানন=>"তা হলেতো দেশে সর্বদা শান্তি বিরাজ করবে ।"
লোক=>" তুমি খুব বুদ্ধিবান । আচ্ছা আমার একটু কাজ আছে তাই যাচ্ছি । তোমরা রিপেয়ার করে নিও ।"
কানন=>"ঠিক আছে, কাকু ।"
.
তারপর লোকটি চলে গেলো । তখন কানন ফিরে আসলো গাড়ির দিকে । কানন গাড়ির কাছে আসতেই রাপ্তী জিজ্ঞাসা করলো.....
.
.
রাপ্তী=>"কিরে কিছু জানতে পারলি ?"
কানন=>"হ্যাঁ, সামনেই একটা রিপেয়ারিং এর দোকান আছে ।"
রাহাদ=>"কিন্তু, আমরা গাড়ি
কিভাবে নিয়ে যাবো ?"
কানন=>"আমাদের মধ্যে রানীর শক্তি সবথেকে কম । তাই সে গাড়ির ভিতরে থাকবে আর আমরা সবাই গাড়ি ধাক্কা দেবো । দোকানটি বেশি দূরে নয় । তাই সমস্যা হবে না ।"
রতন=>"ঠিক আছে, চল শুরু করি । রানী তুই ভিতরেই থাক ।"
রানী=>"ঠিক আছে ।"
.
.
তারপর তারা আস্তে আস্তে গাড়িটিকে দোকানটির সামনে নিয়ে আসে । গাড়ির
টায়ার পানচার সারাতে সারাতে প্রায় ১০:৩০ বেজে যায় । তারপর আবার
রওয়ানা দেয় তারা । তারা এসে একটি হোটেলে ওঠে ।
হোটেলে আসতে তাদের দুপুর হয়ে যায় । তারা দুপুরের খাবার খেয়ে কিছুক্ষন রেষ্ট নেয় । তারা দুটো রুম বুক করেছে যার একটিতে কানন, রতন ও রাহাদ এবং অন্যটিতে রানী আর রাপ্তী । তারা বিকেলে বেরোয় এবং জানতে পারে
গত রাতেও চুরি হয়েছে । তাহলে ৭ দিন ধরে এই চুরি চলে আসছে । কিন্তু
পূলিশ কিছুই করতে পারছে না । তাই কানন সিদ্ধান্ত নেয় সে যে করেই
হোক চোরদের খুঁজে বের করবেই । তারা একে একে প্রতি ব্যাংকে গিয়ে দেখতে থাকে । যেগুলোতে চুরি হয়েছে তার একটা লিস্ট করে । এবং যে ব্যাংক গুলোতে এখনও চুরি হয়নি সেগুলোরও একটা লিস্ট তৈরি করে । এখনও ৭ টা ব্যাংক চুরি হয়নি । তারা একটা সিদ্ধান্ত নেয় যে, সবচেয়ে বড় ৫টি ব্যাংকে তারা ৫ জন লুকিয়ে লুকিয়ে পাহারা দিবে । এবং যার ব্যাংকে চোর ঢুকবে সে সবাইকে ফোন করে ডাকবে । এর জন্য সবাই একটি একটি করে ব্যাংকের
সামনের ঝোপের মধ্যে আশ্রয় গ্রহণ করে । আজও চোর চলেছে তার গন্তব্যে আর তা হলো ব্যাংক । চোর ধীরে ধীরে এগিয়ে আসে ব্যাংকের দিকে । এবং অবশেষে ব্যাংকে ঢুকে পড়ে
।
.
এদিকে তারা ভাবছে অনেক্ষণ হয়ে গেলো । কিন্তু চোর আসছে না কেনো ? কানন সাহাদকে ফোন দিয়ে বললো.....
.
.
কানন=>"কিরে ? ওদিকে কিছু দেখতে পেলি ?"
সাহাদ=>"এদিকেতো তেমন কেউ আসেনি । তোর রুটের কি খবর ?"
কানন=>"এদিকেও কেউ আসেনি । তাহলে চোর অন্য কোনো ব্যাংকে যায়নি তো ?"
সাহাদ=>"আরে যে দুটো আমরা বাদ দিয়েছি তাতো একদম খারাপ ব্যাংক । আমার মনে হয় ওখানে একটি জুয়েলারির দোকানের থেকেও কম টাকা আছে ।"
কানন=>"তুই ঠিকই বলেছিস । কিন্তু ফজরের আজান তো দিয়ে দিলো তবুও তো চোর এলো না ।"
সাহাদ=>"তাহলে আর কি করবি ? আজ মনে হয় চোর আমাদের ভয়ে চুরি করবে না ।"
কানন=>"তুই এক কাজ কর ।"
সাহাদ=>"কি কাজ ?"
কানন=>"তুই সবাইকে বল আজকের মত অভিযান এখানেই সমাপ্ত করা হলো । রাতে আবার শুরু হবে ।"
সাহাদ=>"ঠিক আছে ।"
.
.
.
[][][][][] চলবে [][][][][]
.
.
৩য় পর্বের লিংক:
https://mobile.facebook.com/story.php?story_fbid=668681683772270&id=640103729963399
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন