অজানা রহস্য — পর্ব ৮

#কানন_সিরিজ_২

#অজানা_রহস্য

MD Misad Ali

৮ম পর্ব

.

৭ম পর্বের লিংক:

https://mobile.facebook.com/diaryo.../posts/683567108950394/

.

.

দরজা খুলে বেরিয়ে আসছিল এক ভদ্রলোক । তাড়াতাড়ি বের হতে গিয়ে ধাক্কা লাগলো কাননের

সাথে ।

.

কানন=>"সরি আঙ্কেল, তারেক আঙ্কেল কি বাসায় আছে ?"

ভদ্রলোক=>"হ্যাঁ, ভিতরেই আছে ।"

.

এইবলেই লোকটি চলে গেলো । কানন ভিতরে ডুকে দেখলো, রেখা, ইরানা, নুরনাহার, তারেক আর রুবেল সবাই মন খারাপ করে বসে আছে । কাননকে ভিতরে ঢুকতে দেখে তারেক বললো,,,,,,,

.

তারেক=>"কে তুমি ? আর এখানে কিজন্য এসেছো ?"

কানন=>"আঙ্কেল আমি কানন ।"

নুরনাহার=>"[অবাক হয়ে] কানন ? তুমিই কানন ?"

কানন=>"পুরো কথাটাতো শুনবেন, আমি কানন এর

মামাতো ভাই ।"

নুরনাহার=>"ও তাই বলুন । আমিতো ভয় পেয়ে গিয়েছিলাম ।"

ইরানা=>"তুমি আবার ভয় পেলে কেনো ?"

নুরনাহার=>"তোমরাই তো বলছো যে কানন মারা গেছে । তাই ভাবলাম

কাননের আত্মা ।"

কানন=>"আচ্ছা রেখা, এইমাত্র যে বেরিয়ে গেলো সে কে ?"

রেখা=>"উনি ইরানার আব্বু । ইরানার আম্মু অসুস্থ তাই চলে গেলেন ।"

তারেক=>"তুমি রেখাকে চিনো ?"

কানন=>"আমিতো এখানকার সবাইকেই চিনি ।"

রুবেল=>"আমরা আবার কখন থেকে এতো বিখ্যাত হলাম যে তুমি আমাদের

সবাইকে চেনো ?"

কানন=>"কানন যাকে যাকে চিনতো আমিও তাকে তাকে চিনতাম ।"

নুরনাহার=>"মানে ? এটা আবার কিভাবে ?"

কানন=>"কানন যার সাথে দেখা করতো তার ছবি আমাকে দেখাতো, তাই ।"

নুরনাহার=>"কিন্তু আমার সাথেতো কাননের দেখা হয় নি । তাহলে আমাকে কিভাবে চিনলে ?"

কানন="তুমি নিশ্চয় নুরনাহার । কানন আমাকে বলেছিলো তুমি রুবেল আঙ্কেলের মেয়ে । যেহেতু রুবেল আঙ্কেল এখানেই আছে সেহেতু আন্দাজ করলাম ।"

ইরানা=>"আপনার আন্দাজ একদম ঠিক, এই হচ্ছে নুরনাহার ।"

.

এভাবে কথা এগুতে থাকলো তাদের । হঠাৎ বাড়ির সামনে সেই কালো গাড়িটি এসে দাঁড়ালো । আর গাড়ি থেকে নেমে এলো সেই ছেলেটি । ছেলেটি ধীরে ধীরে এগিয়ে এলো তাদের দিকে । এবং নুরনাহারকে

বললো,,,,,,

.

ছেলেটি=>"নুরনাহার, চলো পাশেই একটা পার্ক দেখেছি । ঘুরে আসি ওখান থেকে ।"

নুরনাহার=>"কত দূরে ?"

ছেলেটি=>"২ কিঃমিঃ হবে ।"

নুরনাহার=>"তাহলে দেরি করছো কেনো ? এক্ষুণি চলো ।[বাইরের দিকে হাটতে হাটতে]"

কানন=>"[নুরনাহার আর ছেলেটি চলে যাওয়ার পর] ছেলেটা কে ছিলো ?"

রেখা=>"রিয়াদ এন্ড টেনিশন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের Half M.D, । ওর নাম রিয়াদ । ও আর নুরনাহার দুজন দুজনকে খুব ভালোবাসে ।"

কানন=>"[মনে মনে বলল, এ কেমন মেয়েরে বাবা ¿ নিজের বাবার সামনেই এমন করছে তাহলে আড়ালে থাকলে কি যে করবে, কে জানে । তারপর রেখাকে জিজ্ঞাসা করলো] Half M.D মানে ? Half ম্যানেজিং ডিরেক্টর আবার কি ?"

রেখা=>"রিয়াদ আর সাকিউর দুজনে মিলে ব্যাবসাটা দাঁড় করিয়েছে তাই দুজনেই এর এম.ডি ।"

কানন=>"কিন্তু তুমিতো বলেছিলে রিয়াদ এন্ড টেনিশন তাহলে সাকিউর এলো কোথা থেকে ?"

রেখা=>"সাকিউরের নামই টম টেনিশন ।"

কানন=>"[হঠাৎ চমকে উঠে] কি টেনিশন ?"

রেখা=>"টম টেনিশন, এখানে চমকানোর মত শব্দ আছে নাকি ?"

কানন=>"ও, আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলামতো তাই একটু...।"

তারেক=>"রেখা, আমাদের একটু কাজ আছে তাই আমরা বাইরে যাচ্ছি ।"

রেখা=>"ঠিক আছে আব্বু ।"

.

তারপর তারেক আর রুবেল বাইরে চলে গেলো । তারেক আর রুবেল বাইরে যেতেই কানন মুখোশটা খুলে ফেললো । কাননকে দেখেই ইরানা আর রেখা অবাক হয়ে প্রশ্ন করলো ,,,

.

ইরানা=>"আরে কানন তুমি ? আমরাতো বুঝতেই পারিনি ।"

কানন=>"আমার মনে হচ্ছে, রিয়াদই আমাদের উপর হামলা করিয়েছে ।"

রেখা=>"এসব কি বলছো তুমি ?"

.

কানন ধীরে ধীরে সবকিছু খুলে বলতে শুরু করলো । বলতে বলতে হঠাৎ থেমে গেলো কানন । কাননকে থামতে দেখে রেখা কিছু বলতে যাচ্ছে ঠিক তার আগেই কানন তাকে হাতের ইশারাই চুপ করে থাকতে বললো । কানন উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে দরজার দিকে এগুতে লাগলো । দরজার কাছে গিয়ে থেমে গেলো এবং দরজার পাশের জানালাটা একটু খুলে দেখে নিলো । তারপর তার জুতার নিচে রাখা নাইফটা বের করে একটানে দরজাটা খুলে ফেললো । দরজা খুলতেই হুডমুডিয়ে ভিতরে এসে পড়লো একটা অচেনা মানুষ । রেখা আর ইরানা এগিয়ে এলো এবং রেখা বললো,,,

.

রেখা=>"এটাতো সামিম মাঝি । সামিম আঙ্কেল আপনি এভাবে আড়ি পেতে ছিলেন কেনো ?"

সামিম=>"[খুব ভয় পেয়ে কাঁপছে] রোদে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিলো তাই এখানে এসে দাঁড়িয়ে ছিলাম ।"

কানন=>"আমাকে মিথ্যা বলে লাভ হবে না । আপনাকে কে আমাদের উপর নজর রাখতে বলেছে ?"

সামিম=>"আমাকে কেউ আপনাদের উপর নজর রাখতে বলে নি । আমিতো সূর্যের তাপের কারণে এখানে এসে দাঁড়িয়ে ছিলাম ।"

কানন=>"[ নাইফটা উপরে তূলে] আপনাকে যখন কেউ পাঠায়নি তখন বেঁচে থেকে কি করবেন ? এবার মরুন ।"

.

.

[][][][][] চলবে [][][][][]

অজানা রহস্য — সব পর্ব

মন্তব্যসমূহ