অজানা রহস্য — পর্ব ৪

#কানন_সিরিজ_২

#অজানা_রহস্য

MD Misad Ali

৪র্থ পর্ব

.

৩য় পর্বের লিংক:

https://mobile.facebook.com/diaryo.../posts/680489815924790/

.

.

তারা রাস্তা পার হবে কিন্তু হঠাৎ করেই তাদের চারিদিক ঘিরে ফেললো কয়েকজন মানুষে । তাদের সবার হাতে পিস্তল এবং বন্দুক এরকম হঠাৎ হওয়ার কারনে সকলেই প্রচন্ড ভয় পেয়ে গেলো । এমন সময় হঠাৎ করেই কে যেনো কাননকে খুব জোরে একটা ধাক্কা দিলো । সেই ধাক্কার কারণে কানন ছিটকে পড়লো একটি ছোপের ভিতরে। লোকগুলো সেদিকে খেয়াল না করেই সাহাদ, রতন, রানী আর রাপ্তীর উপর গুলি চালাতে আরম্ভ করলো । প্রায় ১০-১৫ মিনিট গোলা-গুলির পর পুরো এলাকাটা নিস্তব্ধ হয়ে গেলো । এর মধ্যেই এ্যম্বুলেন্স, পুলিশ, মিডিয়া সবাই চলে এসেছে । এদের সঙ্গে মোহাঃ তারেক হোসেন, ইরানা আর রেখাও আছে । রেখা আর ইরানার মাথা ঘুরছে । কারন রতন, রাপ্তী, রানী আর সাহাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে গুলির আঘাতে । রেখা হঠাৎ খেয়াল করলো এখানে ৪ জনের বড়ি রাখা আছে । কিন্তু ওরাতো ৫ জনই ছিলো তাহলে ৪ জনের বড়ি কেনো ? আরেকজন কোথায় ? এসব ভাবতে ভাবতে রেখা চারিদিকে দেখতে শুরু করলো । তখন রেখার চোখ গেলো সেই ঝোপের দিকে, যেখানে কানন পড়েছিলো । রেখা দেখলো একটা সার্টের কাপড়ের কিছু অংশ ঝোপের একটা ভাঙ্গা ডালে লেগে আছে । রেখা ধীরে ধীরে সেই ঝোপের দিকে এগোতে লাগলো । রেখাকে ঝোপের দিকে এগোতে দেখে ইরানা রেখাকে জিজ্ঞাসা করলো,,,,,.

.

ইরানা=>"কোথায় যাচ্ছিস রেখা ?"

রেখা=>"[ঝোপের দিকে ইশারা করে] দেখ না , ওই কাপড়ের টুকরাটা কাননের শার্টের না ?"

ইরানা=>"হ্যাঁ ওটাতো কাননেরই । চল গিয়ে দেখি ।"

রেখা=>"হুম, চল ।"

.

তারপর তারা দুজনে এগোতে লাগলো ঝোপের দিকে । তারা ঝোপের কাছে গিয়ে দেখলো কানন অজ্ঞান হয়ে ঝোপের ভিতরে পড়ে আছে । ইরানা দৌড়ে গেলো তারেক সাহেবকে খবর দিতে । এদিকে রেখা কানন কে টেনে তোলার চেষ্টা করতে লাগলো । দুজন নার্সকে নিয়ে এলো ইরানা আর তারেক । তাড়াতাড়ি তাদেরকে হাসপাতালে ভর্তি করলো কিন্তু শুধু কানন বাদে সাহাদ, রানী, রাপ্তী আর রতনের জায়গা হলো হাসপাতালের মর্গে । চারিদিকে এই খবর মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লো বিদ্যুৎ গতিতে । সবার ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করলো এরকম সময় এলো রাত । সবাই ভাবছে দিনের আলোতে মানুষকে মধ্য রাস্তায় মারতে পারলে রাতে তো ঘরে এসেও মারতে পারে । সেই ভয়ে সবার বাড়ির দরজা ভালো করে লাগিয়ে সন্ধার পর আর কেউ বের হলো না । কিন্তু অরক্ষিত রয়ে গেলো সেই ঘর যেখানে রয়েছে রতন, রাপ্তী, সাহাদ আর রানী । ৭ দিন পর জ্ঞান ফিরলো কাননের, আর জ্ঞান ফিরেই দেখলো সে একটা হাসপাতালের বেডে শুয়ে আছে । আর তার বেডের পাশে বসে আছে রেখা আর ইরানা । কাননের জ্ঞান ফিরে এসেছে দেখে রেখা তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে আনতে গেলো । কানন ইরানাকে জিজ্ঞাসা

করলো,,,,, .

.

কানন=>"ইরানা, আমি এখানে কেনো ? আর রতন, রাপ্তী, সাহাদ আর রানীরা কোথায় ?"

ডাক্তার=>"[রুমে প্রবেশ করতে করতে] আপনি গত সাত দিন ধরে অজ্ঞান ছিলেন , এখন রেস্ট নিন । আপনার মানসিক অবস্থা ভালো নেই । [রেখা আর ইরানার দিকে চেয়ে] আর আপনারাও ওনাকে ডিস্টার্ব করবেন না । ওনার এখন রেস্টের প্রয়োজন ।"

রেখা=>"কানন তুমি এখন রেস্ট নাও পরে কথা বলবো ।"

কানন=>"এ কেমন ডাক্তার ? আমি গত সাত দিন ধরে বিছানায় শুয়ে আছি আর আমাকে আরো শুয়ে থাকতে বলছে । রেখা, তুমি রতন, সাহাদ, রানী আর রাপ্তীকে আমার কাছে আসতে বলো । ওদের সাথে আর্জেন্ট কথা আছে ।"

.

কাননের কথা শুনে সকলেই বাইরে চলে গেলো । যাবার সময় রেখা একবার কানের দিকে ফিরে তাকিয়েছিলো তখন কানন ভালো ভাবেই খেয়াল করলো রেখা কাঁদছে । কানন কিছু বুঝতেই পারছেনা সবাই কি করছে । সবাই বাইরে যেতেই কাননের কানে কানে কেউ একজন বললো, "কি বলবি তাড়াতাড়ি বল আমরা শুনছি ।"

কানন চমকে গিয়ে চারিদিকে তাকালো । কিন্তু কেউ নেই । এটা কিভাবে সম্ভব ? কাননতো ঠিকই শুনেছে কিন্তু আশাপাশে তো কেউ নেই । আর এটাতো সাহাদের গলার আওয়াজ । তাহলে এটা কিভাবে সম্ভব ? কানন ভাবলো হয়তো তার মানসিক অবস্থা সত্তিই খারাপ । তাই সে আর কিছুই ভাবলো না । কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়লো । হঠাৎ একটা শব্দে কাননের ঘুম ভেঙ্গে গেলো । কানন ঘড়িতে দেখলো ১২ টা ৩৫ বাজছে । হঠাৎ তার সামনের দেওয়ালে একটা সাদা পর্দা পড়ে গেলো । শুরু হলো এক ভিডিয়ো,,,

.

কানের কাছে এখন বেশ কয়েকটা প্রশ্ন যার উত্তর কাননের কাছে নেই,

১। কাননকে কে ধাক্কা দিয়েছিলো ?

২। রতন, রাপ্তী, রানী আর সাহাদ কোথায় ?

৩। সামনের ভিডিয়ো টি কিসের ?

.

.

আপনাদের কাছে কি এর উত্তর আছে ? থাকলে কমেন্ট করে কাননের সাহায্য করুন ।

.

.

[][][][][] চলবে [][][][][]

অজানা রহস্য — সব পর্ব

মন্তব্যসমূহ