#কানন_সিরিজ_১
#টাকা_চুরি
MD Misad Ali
৩য় পর্ব
.
২য় পর্বের লিংক:
https://mobile.facebook.com/story.php?story_fbid=667809960526109&id=640103729963399
.
তারপর তারা রুমে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়লো । পরদিন দুপুরে খাওয়া দাওয়া করে তারা বিকালে বাইরে বের হয়েছে । তারা কিছুক্ষন ঘুরাঘুরি করে
ফিরবে ভাবলো । ঠিক তখনি তারা একটি ব্যাংকের সামনে ভিড় দেখতে পেলো । তারা দেখলো ব্যাংকের সামনে সাধারন মানুষ, পুলিশ ও সাংবাদিক রয়েছে । তারা এগিয়ে গেলো এবং একজনকে জিজ্ঞাসা করলো...
.
.
রতন=>"কি হয়েছে ভাই, এখানে এতো ভিড় কেনো ?"
লোক=>" আপনারা জানেন না ? গত রাতে এই ব্যাংকে #টাকা_চুরি হয়েছে ।"
.
.
সেই কথা শুনে তারা প্রায় অবাক হয়ে গেলো । আর সবচেয়ে বেশি অবাক হলো কানন । কারন গত রাতে কাননই এই ব্যাংক পাহারা
দিচ্ছিলো । কানন ভিষন চিন্তায় পড়ে গেলো । কারন সে গত রাতে ভালো করেই
নজরদারি করছিলো । কিন্তু চোর আসলো কোথা দিয়ে । আর ঢুকলোই বা কিভাবে ? এসব ভাবতে ভাবতেই
সন্ধা হয়ে গেলো । তারা আজ অনেক ক্লান্ত অনুভব করলো । তাই তারা আজ গেলো না ব্যাংকের কাছে । কিন্তু চোর আবার তার গন্তব্যে বের হলো ।
পরদিন সকাল......
সারা শহরেই তোলপাড় চলছে । কারন গত কয়েকদিন ধরেই চলে আসছে এই চুরি । কিন্তু কেউ ধরতে পারছে না চোরকে । এদিকে কানন দারুন চিন্তায় পড়ে গেলো । চোর এই চুরি করে কিভাবে ? তবুও কানন তার আত্মবিশ্বাস হারায় না । কানন একটি চায়ের দোকানে বসে আছে । তার কিছুক্ষন পর এক ভদ্রলোক সেই চায়ের দোকানে আসলো এবং কাননের সামনের চেয়ারে বসলো । তারপর লোকটি বললো,,,,,
.
ভদ্রলোক=>"তোমাকে তো আগে এই এলাকায় দেখি নি । তুমি কি এই এলাকায় নতুন ?"
কানন=>"জ্বী, আমি এখানে কিছুদিনের জন্য ভ্রমনে এসেছি । আপনি বুঝি এই
এলাকার-ই বাসিন্দা ?"
ভদ্রলোক=>"না । আমি এই এলাকার বাসিন্দা নই তবে
কিছু কাজের জন্য বেশ কয়েকদিন ধরে আছি । আরে আমাদেরতো পরিচয়ই
হলো না, আমি মাসুদ , একজন সরকারি কর্মকর্তা । আর তুমি ?"
কানন=>"আমি কানন, পেশায় ছাত্র ।"
মাসুদ=>"ওওও তাহলে বেশ কয়েকদিন থাকছো, কি বলো ?"
কানন=>"জ্বী, কয়েকদিন থাকবো ভাবছি । জায়গাটা
সুন্দর কিন্তু.....চোরের উপদ্রব ভালোই বেড়েছে ।"
মাসুদ=>"তা ঠিক বলেছো । পুলিশ, গোয়েন্দা, জনগন
সকলকে ফাঁকি দিয়ে চুরি করছে । এটা সত্তিই বড়
আস্চর্যের ।"
কানন=>"জ্বী , কিন্তু গোয়েন্দা কি কাজ করছে ?"
মাসুদ=>"হয়তো করছে । কিছু মনে করো না । আমার আবার কাজ আছে তাই উঠছি ।"
কানন=>"এতে আবার কিছু মনে করার কি আছে ? আপনার কর্তব্য তো আপনাকে পালন করতেই হবে ।"
মাসুদ=>"আচ্ছা বিদায়, পরে কথা হবে ।"
কানন=>"জ্বী আচ্ছা ।"
.
তারপর মাসুদ উঠে চলে গেলো । তারপর কানন দেখলো মাসুদ কিছু পুলিশের সঙ্গে কথা বলছে ।
কাননের কাছে ব্যাপারটা
অস্বাভাবিক লাগলো । কানন ফিরে এলো হোটেলে । কাননকে দেখেই রাপ্তি জিজ্ঞাসা করলো......
.
রাপ্তি=>"কিরে কানন, কোথায় গিয়েছিলি ?"
কানন=>"ঐ তো চায়ের দোকানে ।"
.
তারপর সন্ধা এলো জেগে উঠলো সেই চোর । এবার কানন সবগুলো ব্যাংক
থেকে ঘুরে এলো । তারপর কানন হোটেলে এসে তার ফোন নিয়ে কি যেনো করতে শুরু করলো । অন্যদিকে চোর খুব ধীরে ধীরে এবং নিঃশব্দে পথ চলতে শুরু করলো । কিছুক্ষনের মধ্যেই চোর তার গন্তব্যের ব্যাংকে পৌছে গেলো ।এদিকে
কানন তার ফোন নিয়েই ব্যস্ত । তাহলে কি কানন
চোরের কাছে হার মেনে নিয়ে চোরকে জিততে দিলো ? চোর তার কাজ শেষ করে ফিরে এলো ।
.
.
[][][][][] চলবে [][][][][]
.
৪র্থ পর্বের লিংক:
https://mobile.facebook.com/story.php?story_fbid=669424153698023&id=640103729963399
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন