শোক সভা
মোঃ মিসাদ আলী
.
ভুলিনায় মোরা ১৫ই আগস্ট
ভুলিনায় সেই রাত,
ভুলিনায় তাদের যারা করেছিলো
মুজিব পরিবারে ঘাত ।
সেই ৩২-ধানমন্ডি ৬৭৭ ভবনে
প্রবেল করিল মোশতাক,
বঙ্গবন্ধু মুজিবের বুকে
বন্দুক করিল তাক ।
হত্যা করে মুজিব পরিবারকে
স্বাধীনতা নিল কেড়ে,
কিন্তু জানেনা মুজিব যাবেনা
বাঙ্গালীর হৃদয় ছেড়ে ।
দেশকে যিনি করলেন স্বাধীন
পারলাম না তাকে বাঁচাতে,
মোসতাক দলের ষড়যন্ত্রে মোরা
বন্দি হলাম খাঁচাতে ।
কিন্তু ছিলেন মুজিব কন্যা
এলেন দেশে ফিরে,
স্বাধীনতার পথে পাড়ি দিয়ে
অবশেষে এলাম তীরে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন