#পূর্ণিমার_সেই_রাত
MD Misad Ali
রাত দুইটা বাজে,
তাসফিয়া আর আলফী দু'জনে দু'জনের হাত ধরে নির্জন রাস্তায় হেঁটে চলেছে। আকাশের পূর্ণিমার চাঁদ আলোকিত করছে তাদের চলার পথ।
--'অনেকটা পথ চলে এসেছি, চলো ফেরা যাক। আজকের রাতটা কেমন জানি ভালো ঠেকছে না আমার কাছে।' আলফীর দিকে তাকিয়ে বলল তাসফিয়া
--'প্লিজ, আর কিছুটা যাই না এগিয়ে।'
তাকে বাধা দিল না তাসফিয়া। আজ প্রায় দুই বছর পর দেখা হলো তাদের, শেষ কবে একসাথে এমন করে হেঁটেছে তা মনে পড়ছে না তার।
কিছুদূরে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো আলফী। তাসফীয়া তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সে নিচের দিকে তাকাতে ইঙ্গিত করলো।
চাঁদের আলোয় রাস্তার পাশের খাঁদে পড়ে থাকা দুমড়ে যাওয়া বাইক আর আলফীর নিথর দেহটা স্পষ্ট দেখতে পেল সে। পাশে তাকিয়ে দেখে, কেউ নেই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন