#অপরাধ_সঙ্গীর_খোঁজে
MD Misad Ali
.
.
আলফী ধীর পায়ে এগিয়ে চলেছে একজন সঙ্গীর খোঁজে।
নিছুম রাত, ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে দূরে।
কোন জীবন সঙ্গী, খেলার সঙ্গী, পড়ার সঙ্গী ইত্যাদির সঙ্গী নয়, সে খুঁজছে অপরাধ করার জন্য সঙ্গী। কী? অবাক লাগছে? অপরাধের সঙ্গী আবার কী তাই না?
আলফী যে কাজ করতে চলেছে তা তার একার পক্ষে সম্ভব না, তাই সঙ্গীর প্রয়োজন আছে। আর তাছাড়া একসঙ্গে ক্রাইম করার আলাদা মজাও আছে, যা একা করে পাওয়া যায় না।
কিছুটা দূরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল তার দিকে। তাকে অনেক টাকার লোভ দেখিয়ে রাজি করাতে সক্ষম হলো।
মন্ত্রীর ছেলেকে অপহরণ ও হত্যা সহজ কাজ নয়। তবুও দু'জনে অতি সন্তর্পনে কাজটা শেষ করলো।
দুই দিন পরে মন্ত্রীর থেকে নেওয়া টাকার ভাগ নিতে ছেলেটা এসেছে জঙ্গলের মাঝে, যেখানে মন্ত্রীর ছেলেকে হত্যা করেছিল তারা।
আলফীর কাছে টাকা নিয়ে ফিরে যাবে, ঠিক এমন সময় বুকে পচন্ড ব্যাথা অনুভব করলে পেছনে ফিরে দেখে, আলফীর পেছনে পড়ে আছে মন্ত্রীর মৃতদেহ। ধীরে ধীরে চোখ জোড়া বন্ধ হয়ে এলে মাটি চাপা দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো আলফী।
তাকে আবার নতুন সঙ্গীর খোঁজে বের হতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন