ভাগ্যের লিখন

ভাগ্যের লিখন

MD Misad Ali

.

.

আজ হুমায়রার সাথে সম্পর্কটার ইতি টানতে বাধ্য হলো শরীফ। নিজের প্রতি ধিক্কার জন্মে মাঝে মধ্যে, কিন্তু কী আর করার? মধ্যবিত্ত ছেলেদের ওসব গার্লফ্রেন্ড, ফুর্তি মানায় না।

এইতো দু'মাস আগে,

দীর্ঘ পাঁচ বছর ধরে হুমায়রার পেছন ঘুরে অবশেষে তার মুখ থেকে আমিও ভালোবাসি শব্দটা শোনার পর যেন বিশ্বকে জয় করে নিয়েছিল সে।

কিন্তু একটাই সমস্যা, আর তা হলো ভাগ্য। আজ ভাগ্যের করুণ পরিহাসের ফলে দুজনের ব্রেক-আপ হয়ে গেছে। সে মধ্যবিত্ত, তার শুধু ফুর্তি করলেই চলবে না, পরিবারের দিকেও তাকাতে হবে তাকে। তাছাড়া হুমায়রার এসব আকাশচুম্বী আবদার রাখা তার পক্ষে সম্ভব নয়। তাই তো আজকের এমন পরিস্থিতি।

বাসায় ফেরার সময় ভাবল আত্মহত্যা করবে। কিন্তু পরক্ষণে তার বিবেক জানিয়ে দিল, সে মারা গেলে তার পরিবারকে দেখার কেউ নেই। তাই তাকে মেনে নিতে হবে ভাগ্যের লিখন।

.

তিন বছর পর,

শরীফের বিয়ে হয়েছে এক মধ্যবিত্ত ঘরের গুনবতী মেয়ের সাথে। সে তার সংসার নিয়ে বেশ কুশলেই আছে।

অপরদিকে হুমায়রার বিয়ে হয়েছে উচ্চবিত্ত আলালের ঘরের দুলালের সাথে। কিন্তু পরিবারে শান্তির ছিটে-ফোটাও নেই।

.

.

[][][][][] সমাপ্ত [][][][][]

মন্তব্যসমূহ