#ক্ষমার_আকাঙ্ক্ষা
MD Misad Ali
.
.
-অতি ছোট্ট একটা ভুল বুঝা-বুঝির জন্য শরীফের সাথে আজ প্রায় তিন মাস থেকে কথা বলছি না। সে-ও আমায় এড়িয়ে চলছে সেই দিন থেকে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? ভুলটা হয়তো আমারই ছিল, তাকে সরাসরি ঘটনাটা বললে হয়তো মিটে যেত ওখানেই। তাহলে ক্ষমা কি আমি আগে গিয়ে চাইতে পারি না? ক্ষমা চাইলেই কি আমি ছোট প্রমাণিত হবে? আর ছোট হলে হবো, এখানে দোষের কী? বরঞ্চ এভাবে কথা না বলে থাকাটাই সবচেয়ে বড় ভুল।' বাসায় বসে ভাবছে হুমায়রা।
.
তিনমাস আগে দুজনের মাঝে সামান্ন ভুল বোঝা-বুঝি। অতপর দুজনের মধ্যে একটা দেয়ালের আবির্ভাব ঘটে। ভুলটা দুজনেরই ছিল, সামনা-সামনি সবকিছু বললে হয়তো ব্যপারটা ওখানেই মিটে যেত। কিন্তু ইগোর জন্য আজ দুজন দু-প্রান্তে। দুজন-ই অপেক্ষায় আছে অপরজনের সাথে কথা বলার, কিন্তু কেউ এগুচ্ছে না। ভাবছে সে-ই আগে এসে কথা বলুক।
অনেক চিন্তা-ভাবনা করে অবশেষে হুমায়রা বের হলো শরীফের সাথে দেখা করার উদ্দেশ্যে।
মাঝপথে হঠাৎ একটা ছোটো-খাট জটলা দেখে এগিয়ে গেল সেদিকে। ভিড়ের মধ্যে দেখল শরীফের রক্তাক্ত দেহ। হাতের দিকে লক্ষ্য করলে দেখল তার হাতে একটা কাগজ। কাগজটা খুলে পড়া শুরু করল, "হুমায়রা, সেদিনের ঘটনার জন্য আমিই দায়ী। আমি যদি সেদিন তোমায় বুঝিয়ে বলতাম, তবে হয়তো এমনটা হতো না। পারলে আমায় ক্ষমা করে দিও। আর হ্যাঁ..." আর পড়তে পারল না সে। দু-চোখ বেয়ে অঝর ধারায় প্রবাহিত অশ্রুর বন্যা।
মনের মধ্যে শুধু একটা কথায় আঘাত করছে বারংবার, যদি আর কিছুটা আগে আমি বলতে যেতাম তাকে।
.
.
*****সমাপ্ত*****
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন