পাগলের প্রলাপ

অণুগল্প: পাগলের প্রলাপ

MD Misad Ali

.

.

-সারাদিন ঘুরে-ফিরে কত ধরণের মানুষের সাথে সাক্ষাত হচ্ছে তা বলে শেষ করা সম্ভব নয়। কত বৈচিত্রময় জাতি আমরা, মনের ভিতরে এক কথা রেখে আরেক কথা বাইরে প্রচার করে ফিরি। আমরা একটা কথা ভুলেই গেছি, অর্থই অনর্থের মূল। তাইতো ছুটে চলেছি অবিরত টাকার পেছনে, মৃত্যু অবধী।'

রাস্তাদিয়ে চলার সময় এক পাগলের মুখ থেকে বের হওয়া কথাগুলো বুকে এসে আঘাত করল। ভাবলাম আর কত ছুটবো টাকার পিছনে? আমার যা আছে তা দিয়ে অনায়াসেই কেটে যাবে বাঁকি জীবনটা।

তিন মাস পর,

আমাকে নতুন নাম দিয়েছে এলাকাবাসী। কাউকে কিছু বললেই দূরে সরে আড়ালে বলে, কে শোনে এইসব পাগলের প্রলাপ?

.

.

[][][][][] সমাপ্ত [][][][][]

মন্তব্যসমূহ