অণুগল্প: মনের জমানো কথা
MD Misad Ali
.
.
সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়েছে আলফী। আজ যেই করেই হোক তাসফিয়াকে তার মনের জমানো কথাগুলো বলবেই, এমন প্রতিজ্ঞা নিয়েই সে বেরিয়েছে বাসা থেকে। গত সাত বছর থেকে একে অপরকে পছন্দ করে, কিন্তু সাহস করে কেউ কাউকেই বলেনি। কিন্তু এভাবে আর কতদিন চলবে?
আলফী অনেকবারই বলতে চেয়েছে, কিন্তু কোনো একটা ভয়ে বলতে পারেনি, হয়তো তাকে হারানোর ভয়। সেও আকারে-ইঙ্গিতে আলফীকে অনেক বোঝানোর চেষ্টা করেছে আর অপেক্ষা করেছে তার বলার জন্য।
আলফী তাসফিয়ার বাড়ির কাছে গিয়ে দেখে অনেক মানুষের সমাগম। বাড়ির আঙ্গিনায় তার স্কুটার, সামনের দিকটা দুমড়ে মুচড়ে গেছে। ধীরে ধীরে এগিয়ে যায় তাদের বাড়ির ভিতরে এবং ভিতরে গিয়ে দেখে তাসফিয়া শুয়ে আছে আর তাকে ঘিরে কাঁদছে সবাই।
আজও অব্যাক্ত থেকে যায়, তার মনের জমানো কথা।
.
.
[][][][][] সমাপ্ত [][][][][]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন