পরিণতি

অণুগল্প: পরিণতি

MD Misad Ali

.

.

সব মিলিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছিল। যদিও কিছুটা কাজের চাপ, তবুও নিজের পছন্দের কাজটা করতে পেরে নিজেকে সুখী মানুষের কাতারেই রাখছিলাম।

বাংলাদেশ পুলিশ, নামটাতেই কেমন যেন ভালো লাগা কাজ করতো ছোটো থেকেই। আর সেই আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তারূপে যোগদান করেছি। ইন্সপেক্টর অব পুলিশ, নামটা যেমন বড়ো তেমনিই দায়িত্ব, কর্তব্যও বেশি।

যখন দশ দিন হয়েছে আমার যুক্ত হওয়া, তারমধ্যেই একটা বড়ো দায়িত্ব এসে পড়েছে আমার কাঁধে। আর তা হলো, উপর মহলের গোলামী করা। একদল ক্ষমতাশীল ব্যক্তি তাদের নিজেদের প্রয়োজনে আমাদেরকে ব্যবহার করছে প্রতিনিয়ত।

কিন্তু আর কত সহ্য করবো? চুপ থাকার দিন শেষ ভেবে প্রতিবাদ শুরু করেছিলাম, সাথী হিসেবে পাশে পেয়েছিলাম বেশ কয়েকজনকে।

কিন্তু যখন পাল্টা আঘাত এলো, কেউ পাশে নেই, সবাই পালিয়েছে প্রাণভয়ে।

আমাকে হাত-পা-চোখ বেধে গাড়িতে তুলল কয়েকজন তারপর আবার ট্রলারে। ট্রলারে করে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিলো আমার ক্ষত-বিক্ষত দেহ। হৃদপিন্ডে বুলেটটা এখনো বিঁধে আছে, চোখ জোড়া চিরতরে বন্ধ। হয়ত সহস্র বছর পরও কেউ খুঁজে পাবে না আমার অস্তিত্ব।

এটাই হয়ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পরিণতি।

.

.

[][][][][] সমাপ্ত [][][][][]

মন্তব্যসমূহ