অণুগল্প: ও নেগেটিভ
MD Misad Ali
.
.
গত সাতদিন ধরে খুঁজেও ও নেগেটিভ রক্ত বহনকারী কাউকে পাচ্ছি না। দুচোখে ঘুম নেই, খাওয়া-দাওয়াও ঠিকমত হয়নি এ কয়দিন থেকে। হতাশ হয়ে দাঁড়িয়ে আছি রাস্তার ধারে, তৃষ্ণায় গলাটা শুকিয়ে যাচ্ছে। মাথাটা ঘুরে ধীরে ধীরে পড়ে যাচ্ছি মাটিতে, ঠিক এমন সময় অনুভব করলাম কেউ ধরে মাটিতে পড়া থেকে রক্ষা করলো। এমন সময় একটা সুঘ্রাণে আমার শুকনো গলাটা যেনো প্রাণ ফিরে পেল এবং মুখে ফুটে উঠল এক পিশাচিক হাঁসি।
মেয়েটার রক্তশুন্য দেহ পড়ে রইল রাস্তার ধারে।
আর আমিও চললাম আরেকটা ও নেগেটিভ গ্রুপের রক্ত বহনকারীর খোঁজে।
.
.
.
[][][][][] সমাপ্ত [][][][][]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন