অনুগল্পঃ #শেষ_চিঠি
MD Misad Ali
.
.
অনেক প্রতিক্ষার পর আলফীর কাছ থেকে রঙ্গিন খামে মোড়ানো চিঠিটা পেল তাসফিয়া।
গত সাত বছর ধরে পরিচয় দুজনের। ধীরে ধীরে এতটা বেশি ভালোবেসে ফেলবে ভাবতেও পারেনি তাসফিয়া। তাসফিয়া এটা বুঝতে পারে যে, আলফীও তাকে ভালোবাসে। কিন্তু বলে না একে অপরকে, ভালোবাসা রয়ে যায় বুকের ভিতরে। কিন্তু কয়েকমাস থেকেই কেন যেন আলফী তাসফিয়াকে একটু এ্যাভয়েড করে চলছে। তাসফিয়া আর দেরী না করে তাড়াতাড়ি একটা চিঠি লিখে পাঠিয়ে দিল আলফীকে। সেই চিঠিরই প্রতিউত্তর এখন তাসফিয়ার হাতে রঙ্গিন কাগজে মোড়ানো খামের মধ্যে।
তাসফিয়া খামের ভিতর থেকে চিঠিটা বের করে পড়তে শুরু করলো,
তাসফিয়া,
তুমি যদি বলো আমি তোমাকে কতটা ভালোবাসি, তবে তার উত্তর হবে একটা মানুষ যতটা নিজেকে ভালোবাসতে পারে, তার থেকে কয়েকগুন বেশি। কিন্তু হয়তো এত বেশি ভালোবাসা টিকবে না আর বেশি দিন। তুমি হয়তো ভাবছ, আলফী তোমাকে কেন এমন এ্যাভয়েড করে চলছে। আমি চাই না তোমার সামনে কিংবা তোমার কাছে গিয়ে তোমাকে আমার প্রতি আরো দূর্বল করে দিতে। কারণ, পৃথিবীতে আমার বিচরণ আর মাত্র কয়েকদিন স্থায়ী হতে চলেছে। বর্তমানে আমি ক্যান্সারের লাস্ট স্টেজে অবস্থান করছি। ভালো থেকো, নিজের যত্ন নিও আর পরিবারের খেয়াল রেখো। হয়তো এটাই আমার শেষ চিঠি। আল্লাহ্ হাফেজ।
মৃত্যুপথযাত্রী
.
চিঠিটা পড়ার পর চোখের অশ্রুকে ধরে রাখতে পারলো না তাসফিয়া। এমন সময় মসজিদের মাইক থেকে ভেষে এলো এক করুণ ধ্বনি।
একটি শোক সংবাদ।
.
[][][][][] সমাপ্ত [][][][][]
.
লেখাঃ ০২/১১/২০২০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন