অণুগল্প: রোড নাম্বার ৭৫৩
MD Misad Ali
.
.
রাত ১০টা,
এই শীতের রাতে টর্চ হাতে কুয়াশা ভেদ করে এগিয়ে চলেছে সুবহান। সন্ধ্যা থেকেই তার একমাত্র ছেলে রশিদ বাড়ি ফেরেনি। অপেক্ষা করতে করতে শেষে এই হাঁড় কাঁপানো শীতে বেরিয়েছে ছেলেকে খুঁজতে।
রশিদের বয়স মাত্র বারো বছর। যদিও অন্যান্য দিন পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করে সন্ধ্যা নামার সাথে সাথেই বাড়ি ফিরে যায় সে, কিন্তু আজ না ফেরায় বড্ড চিন্তায় পড়ে গেছে সুবহান।
মা মরা ছেলেটার মুখের দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে পর্যন্ত করেনি সে। ছেলেকে বাবা আর মা দুজনের স্নেহ-ভালোবাসা দিয়ে বড়ো করছে।
আশেপাশের সব জায়গা খুঁজেও পাওয়া যাচ্ছে না রশিদকে। রোড নাম্বার ৭৫৩-এর পাশে কাউকে পড়ে থাকতে দেখে থমকে দাঁড়াল সে। কাছে গিয়ে দেখল চারিদিকে রক্তের বন্যা, পড়ে আছে রশিদের নিশ্তব্ধ দেহ।
.
.
[][][][][] সমাপ্ত [][][][][]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন