ভূত বিভ্রান্ত

#ভূত_বিভ্রান্ত

MD Misad Ali

.

.

বেশ কয়েকদিন থেকে আলফীর সাথে অদ্ভুত সব ঘটনা ঘটেই চলেছে। কখনো চলার পথে পিছন থেকে কারো হাঁটার শব্দ, তো কখনো আবার সাদা কাপড় পরিধান করা কেউ চলে যাচ্ছে তার সামনে দিয়ে।

আজকের ঘটনাটা একটু বেশিই আতঙ্কিত করেছে তাকে, যার ফলস্বরূপ পেয়েছে প্রচন্ড জ্বর।

জ্বরের খবর পেয়ে ছুটে এসেছে তার বাল্যকালের বন্ধু সাহাদ ও জারিফ।

-আসলেই দোস্ত, তোকে এতটা ভয় দেখানো ঠিক হয়নি। এতদিন আমরাই তোকে ভয় দেখাচ্ছিলাম ভূত সেজে।' লজ্জিত কন্ঠে বলল জারিফ

-কিহ্! এতদিন তাহলে তোরাই আমাকে ভয় দেখাচ্ছিলি, ভূতে নয়!' স্বস্তির সুরে বলতে থাকল আলফী' কিন্তু আজকে বড়ো আমগাছটা থেকে কীভাবে লাফ দিয়ে নিচে পড়ে উধাও হয়ে গেলি?

আলফীর কথা শুনে জারিফ আর সাহাদের চোখেও ভয়ের রেখা ফুটে উঠল।

আর একসঙ্গে বলল, কিন্তু আজকে তো আমরা তোকে ভয় দেখাতে আসিনি।

.

.

[][][][][] সমাপ্ত [][][][][]

মন্তব্যসমূহ