আদরের বোন

#৩০০_শব্দের_অনুগল্প

#আদরের_বোন

MD Misad Ali

.

.

আজ প্রায় সাত বছর পর খালার বাসা যাচ্ছি । আসলে এখনো হয়তো যাওয়া হতো না, কিন্তু ঝুম বায়না ধরেছে আমায় দেখবে বলে । তাই অনিচ্ছা সত্তেও যেতেই হচ্ছে ।

আমি আবিদ অলফী মিসাদ, এবার ঢাবি থেকে জার্নালিজম এন্ড মিডিয়া বিভাগ থেকে অনার্স কম্পিলিট করেছি । আর ঝুম মানে তাসফিয়া তানহা ঝুম হচ্ছে আমার একমাত্র খালাতো বোন । ওদের বাসা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না হলেও যাওয়া হয়না ।

আধাঘন্টা পর পৌছে গেলাম খালার বাসার গেটে । ক্রিং ক্রিং করে কলিং বেল প্রেশ করতেই গেট খুলে দিলো সাগর (ঝুমের বড় ভাই) । আমাকে দেখেতো সাগর আহ্লাদে আটখানা । বাসার ভিতরে গিয়ে দেখি খালাআম্মা আর খালুআব্বু বসে বসে টিভি দেখছেন । আমি যাওয়াতে শুরু করলেন জামাই আদর । বাড়ির উঠানে শুরু হলো বাড়ির বড় মোরগটা ধরার প্রতিযোগীতা ।

এই সুযোগে রিমোর্টটা আমার দখলে নিয়ে নিলাম । চ্যানেল চেঞ্জ করতে করতে দেখলাম মুভি হচ্ছে, বেদের মেয়ে জোসনা । মুভিটা দেখতে মগ্ন হয়ে গেলাম. গান চলছে, মেরোনা মেরোনা রে জল্লাদ রে, ও জল্লাদ মেরোনা মোর..........

এমন সময় অনুভব করলাম পিছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরেছে । তাকে দ্রুত ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু সে আরো শক্ত করে জড়িয়ে ধরলো । অবশেষে তাকে সামনে নিয়ে এলাম, তাকে জোর করে ছাড়ানোর জন্য কান্না শুরু করলো এবং আধো আধো ভাষায় বললো, আমাল চককেট কই ? আমাল চককেট কই ?

আমার কাছেতো এখন কোনো চকলেট নাই । আপনাদের সাথে গল্প করতে করতে চকলেট কিনতেই ভুলে গেছি, এখন উপায় ?

এমন সময় খালাআম্মা এসে নিয়ে গেলো তাকে । এবং বললো, এই ঝুম, তোর ভাইয়াকে জ্বালাচ্ছিস কেনো ?

.

আরে তাহলো এইই ঝুম, আসলে যখন ঝুমের জন্ম হয় তখন আমার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম ছিলো তাই আসতে পারি নি । আর গত সাত বছর পর এলাম, তাই এই প্রথম ঝুমকে দেখলাম । সাত বছর আগে এসেছিলাম খালাআম্মার বিয়েতেই । সাগরের বয়স ছয় বছর আর ঝুমের দুই বছর । আসলেই দু-একটা ছোট খালাতো ভাই-বোন থাকার মজাটাই আলাদা ।

.

.

যাই দোকানে গিয়ে কিছু চকলেট কিনে আনি আগে । পরে আবার বিপদে পড়তে হতে পারে । আজকের মত বিদায়

.

.

[][][][][] সমাপ্ত [][][][][]

.

লেখাঃ ০৯/০৪/২০২০

মন্তব্যসমূহ