#৩৩৩_শব্দের_রম্যগল্প
#আদরের_বোন_২
MD Misad Ali
.
.
আবিদ আলফী মিসাদ এবং তার বেস্ট ফ্রেন্ড আরহাম জারিফ যাচ্ছে বাইকে করে গ্রামের বাড়ি থেকে রাজশাহী । বাইক চালাচ্ছে আলফী, এমন সময় আলফীর ফোনে রিং বেজে উঠলো ।
ক্রিং ক্রিং, আরে ভাই এটা টেলিফোন নয় সেলফোন, আর সেলফোনে ক্রিং ক্রিং শব্দ হয়না, মিউজিক বাজে ।
যেহেতু আলফী বাইক চালাচ্ছে তাই জারিফকে বললো ফোনটা রিসিভ করতে । জারিফ ফোন রিসিভ করে বললো,
জারিফ- আসসলামু আলাইকুম আপু, কেমন আছেন ?
অপর প্রান্ত থেকে- ওয়ালাইকুম আসসালাম । আপু? কে আপু ? কার আপু ? আপনি কে ? আলফী কোথায় ?
জারিফ- আপনি আলফীর আপু না ?
অপর প্রান্ত থেকে- কিহ্ ! আমি আলফীর আপু ? কে বলেছে আপনাকে ?
জারিফ- আলফীর ফোনেইতো সেইভ করা আছে, "আদরের বোন" লিখে ।
অপর প্রান্ত থেকে দম আটকানো হাঁসির শব্দ শুনতে পেলো জারিফ । আর জারিফের কথা শুনে তাড়াতাড়ি বাইক থামিয়ে ফোনটা হাতে নিল আলফি, এবং কথা বলা শুরু করলো মেয়েটার সাথে ।
আলফী- হ্যাঁ ঝুম বলো ।
ঝুম- আরে ওটা কে ছিল ? যে আমাকে তোমার আপু বলে পরিচয় দিচ্ছিল ?
আলফী- তোমাকে বলেছিলাম না, আমার বেস্ট ফ্রেন্ডের কথা । এই সেই আরহাম জারিফ ।
ঝুম- ওহ্, ইনিই তাহলে জারিফ ভাইয়া । আর তোমরা কতদূর ?
আলফী- এই আর ঘন্টা খানেক লাগবে ।
ঝুম- সাবধানে এসো ।
আলফী- হুম ।
.
ফোন রেখে দিলো আলফী, সঙ্গে সঙ্গে প্রশ্ন করল জারিফ,
জারিফ- আলফী, মেয়েটা কে রে ?
আলফী- ঝুম, তাসফিয়া তানহা ঝুম ।
জারিফ- তা তো বুঝলাম কিন্তু তার সাথে তোর সম্পর্ক কি ?
আলফী- আমার আবার কি সম্পর্ক ?
জারিফ- তাহলে ও তোকে ফোন করল কেন ?
আলফী- ইচ্ছা হয়েছে তাই ফোন করেছে ।
জারিফ- ওর বাসা কোথায় ?
আলফী- আমাদের পাড়ায় । এবার ভার্সিটিতে ১ম বর্ষে এডমিশন নিয়েছে । আর যেহেতু আমার ডিপার্টমেন্টেই, তাই এমনিই হেল্প-টেল্প লাগলে ফোন করে ।
জারিফ- ওহ্, তারজন্যই আদরের বোন লিখে সেইভ করে রেখেছিস । তোদের তো ছোটবোন হয় তাহলে ।
আলফী- ও আমার বোন-টোন না ।
জারিফ- আচ্ছা, তোর সাথে কি ঝুমের রিলেশন চলছে ?
আলফী- তুই তো জানিস আমি এইসব রিলেশন-টিলেশন থেকে দূরে থাকি । আর আমি রিলেশন করলে সবার আগে তো তুই জানতে পারবি । আমি ঝুমকে পছন্দ করি এটা ঠিক আছে কিন্তু আমাদের মাঝে কোনো রিলেশন চলে না ।
জারিফ- কিহ্, পছন্দ করিস ! তাহলে আদরের বোন লিখে সেইভ করে রেখেছিস কেন ?
আলফী- ঝুমের বড় ভাইয়ের নাম আদর । তাহলে ঝুমতো আদরের বোনই হলো, তাই না ?
.
.
[][][][][] সমাপ্ত [][][][][]
.
লেখাঃ ০৫/০৯/২০২০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন