#নাম_তার_বাংলাদেশ
মোঃ মিসাদ আলী
.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
গজে উঠেছে আছ,
পাক-হানাদার বাহিনীর মাথায়
যেনো পড়িল বাজ ।
.
শেখ মুজিবের ভাষণ শুনে
হৃদয়ে জ্বলিলো জ্যোতি,
পাক-বাহিনি পারিবে না আর
করিতে মোদের ক্ষতি ।
.
কত-শত লোক গৃহ ছাড়িল
হিসাব নাহিকো তার,
কত অনাচার সইবো এবার
সময়তো ঘুরে দাঁড়াবার ।
.
যুদ্ধ করছে সকলে মিলে
বাঁচাতে নিজের দেশ,
পাবো স্বাধীনতা এই আশাতেই
লড়ছে তারা বেশ ।
.
ভুলে গিয়ে ভেদ বণ-জাতি
একত্রে মিলে সবে,
পাক-বাহিনীর হাত থেকে এই
দেশকে বাঁচাতে হবে ।
.
লড়ছে-মরছে শত্রুর হাতে
মৃত্যু সেতো নয়,
শহিদী মরণ বরণ করেই
অমর হওয়া যায় ।
.
নয়মাস ধরে এগার সেক্টরে
প্রাণ দিলো কজনা ?
নজরুলের সব বিদ্রোহী গান
দিয়ে গেছে প্রেরণা ।
.
একাত্তরে মরেছে যারা
শহিদ সবাই নয়,
যারা মরেছে দেশের জন্য
তাদেরই শহিদ কয় ।
.
লাখো শহিদের রক্তে কেনা
আমাদের এই দেশ,
এই দেশকে কেউ হামলা করলে
তারা হয়ে যাবে শেষ ।
.
ডিসেম্বরের ১৬ তারিখে
যুদ্ধ হইলো শেষ,
নতুন দেশের জন্ম হইল
নাম তার বাংলাদেশ ।
.
.
.
লেখাঃ ২৬/১০/২০১৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন