স্বাধীনতার প্রতিক্ষায়
মোঃ মিসাদ আলী
.
তোমার জন্য কত শহিদের
রক্ত ঝরেছে বৃথা,
তোমার জন্য কত লোক তার
প্রাণ দিয়েছে অযথা ।
তোমার জন্য কতগুলো গ্রাম
পুড়ে হয়েছে বিভীষিকা,
তোমার জন্য কত মানুষের
জীবন হয়েছে মরীচিকা ।
তোমার জন্য কত স্কুল-কলেজ
মাদরাসায় দিয়েছে তালা,
তোমার জন্য কত বধ্যভূমিতে
দিতে হয়েছে মালা ।
তোমার জন্য কত কাঁদিবে সবে
দুঃখ কি তুমি বোঝনা ?
তোমার জন্য কত প্রাণ দিবে
আসতে কি তুমি পারনা ?
তোমার জন্য জন্য কত লোক আজো
পথ চেয়ে প্রতিক্ষায় আছে,
তোমার আসার ফলেই তারা
শান্তি যে পাইবে কাছে ।
স্বাধীনতা তুমি আর কতকাল
থাকবে অগচরে ?
স্বাধীনতা তুমি আসবে না কি
আমাদের মাঝে ফিরে ?
স্বাধীনতা তুমি হারিয়ে গিয়েছ
কোন সে পথের মাঝে ?
স্বাধীনতা তুমি আসবে কি ফিরে
কোনো রক্ত ঝরা সাঁঝে ?
স্বাধীনতা তুমি সবার কাম্য
সবার মনের আশা,
স্বাধীনতা তুমি না আসিলে
থাকিবে না ভালোবাসা ।
স্বাধীনতা তুমি আর কত বলো
রক্ত জীবন চাও ?
স্বাধীনতা তুমি কিভাবে এতো
পাষাণ হৃদয়ের হও ?
স্বাধীনতার নাম শুনে কেউ
ভয়ে কাঁপে থরথর,
স্বাধীনতা না থাকায় তারা
সকলকে করে জজর ।
স্বাধীনতা আছে বাংলাদেশের
সব মানুষের অন্তরে,
সেই অন্তরগুলোকে জাগ্রত করলেই
স্বাধীনতা আসবে ফিরে ।
প্রতিটি মানুষ এক হয়ে যদি
চায় সবে স্বাধীনতা,
স্বাধীনতা তো আসবেই তবে
সজীব হইবে লতা ।
স্বাধীনতার আশায় আশায় মোদের
সময়তো বয়ে যায়,
আমরা সবাই আছি এখনো
স্বাধীনতার প্রতিক্ষায় ।
.
.
.
লেখাঃ ০১/১১/২০১৯
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন