এই কি মোদের বাংলাদেশ!
মোঃ মিসাদ আলী
.
সত্য কথা বলতে
গেলে,
সত্য পথে চলতে
গেলে,
আমার নামেই দেয়
ঠুকে কেস,
এই কি মোদের
বাংলাদেশ!
.
বোমা হামলায়
মানুষ মেরে,
উপর-মহলে ঘুষ ছেড়ে,
সন্ত্রাসী সব
থাকছে বেশ,
এই কি মোদের
বাংলাদেশ!
.
চুরি, ডাকাতি, হত্যা
করে,
টাকা কিন্বা
ক্ষমতার জোরে,
সবার শান্তি করছে
শেষ,
এই কি মোদের
বাংলাদেশ!
.
শিক্ষার্থীরা ছেড়ে
পড়া-লেখা,
রাজনীতিতে দিচ্ছে
দেখা,
তারাই নেতা হচ্ছে
অবশেষ,
এই কি মোদের
বাংলাদেশ!
.
জনগন সব ঘুমিয়ে
থেকে,
কিন্বা দিবা স্বপ্ন
দেখে,
লুডু নয়তো খেলছে
চেস,
এই কি মোদের
বাংলাদেশ!
.
কৃষকরা সব বড়ো
অসহায়,
সব জায়গায় তারা
দুঃখই পায়,
দেওয়ালেতে দিচ্ছে
ঠেস,
এই কি মোদের
বাংলাদেশ!
.
দেশের যতো বড়ো
কর্মকর্তা,
ভাবছে নাকো
জনগনের কথা,
বিক্রি তারা করছে
দেশ,
এই কি মোদের
বাংলাদেশ!
.
সত্য বললে জেলে
যেতে হয়,
মিথ্যা বললে বড় পদ
পায়,
গনতন্ত্রের হচ্ছে
শেষ,
এই কি মোদের
বাংলাদেশ!
.
মানুষ মারলে দেয়
সবে উকি,
কেউ চায়না
জীবনের ঝুঁকি,
বৃথাই জীবন হচ্ছে
শেষ,
এই কি মোদের
বাংলাদেশ!
.
ব্যাস্ত সবাই
নিজেকে নিয়ে,
কি হবে অন্যকে
সাহায্য দিয়ে,
সবাই মিটাচ্ছে
নিজের খোয়ায়েশ,
এই কি মোদের
বাংলাদেশ!
.
রাস্তা-ঘাটে যায়
পাওয়া লাস,
আগুন দিয়ে পোড়ায়
ছাত্রাবাস,
বাদ পড়ছেনা
হোস্টেল বা মেশ,
এই কি মোদের
বাংলাদেশ!
.
ক্ষমতার অপ-
ব্যাবহার করে,
কেউ গাড়ি-বাড়ী
সবই করে,
কালো টাকা আয়ের
চলছে রেস,
এই কি মোদের বাংলাদেশ!
.
.
.
.
****** সমাপ্ত *******
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন