শেষ নিঃশ্বাস

শেষ নিঃশ্বাস

মোঃ মিসাদ আলী

.

মন চলেছে হাওয়ায় ভেসে

বসন্তেরি ছোয়ায়,

লিখে চিঠি পাঠিয়ে দিয়েছি

ফাল্গুনেরি হাওয়ায় ।

.

আছো তুমি মোর মনের ভিতর

দেখতে পায়না সবে,

আমিতো আছি তোমার কাছাকাছি

জানি তুমি আমার হবে ।

.

রেখেছি তোরে বড় যত্ন করে

সবার অগচরে,

নয়কো ঘরে, নয়কো বাইরে

মনেরই ভিতরে ।

.

গাছে ফুটে ফুল করিনিতো ভুল

বেসেছি ভালো তোমায়,

পর মনে করে দূর দিলে করে

বলনা কেনো আমায় ?

.

সেদিন তোমায় প্রথম দেখায়

কেড়েছো মনটা হেঁসে,

চাও যদি তুমি, দিবো প্রাণ আমি

তোমায় ভালোবেসে ।

.

কর অবহেলা বয়ে যায় বেলা

সূয যাচ্ছে অস্ত,

তুমি মোর শ্রী দিলে মোরে কি ?

ধরিলে না মোর হস্ত ।

.

কষ্ট দিলে মোরে প্রতিটি বছরে

গ্রহন না করে মোরে,

তাও বলি হেঁসে তোরে ভালোবেসে

প্রাণ দিবো আমি তোরে ।

.

আছি অপেক্ষায় দেখিব তোমায়

মরনেরই আগে,

আশাটা অতি ক্ষিণ তবুও যেনো কেনো

এটাই মনে জাগে ।

.

আজো কাঁদি আমি চেয়ে দেখ তুমি

করনা কি তুমি বিশ্বাস ?

শুধু লাগি তোর এই বুঝি মোর

ত্যাগ হবে শেষ নিঃশ্বাস ।

.

.

লেখাঃ ০১/১২/২০১৯

মন্তব্যসমূহ