তুমি রবে নিরবে
মোঃ মিসাদ আলী
.
তুমি ছিলে মোর জীবন জুড়ে
আজ হয়েছ তারা,
তোমার জন্য ব্যাকুল হৃদয় তবু
দাওনা কেনো সাড়া ?
.
সেই পাহাড় সমান বেদনা দিয়ে
রয়েছ তুমি কোথায় ?
নেত্রতে মোর নীর ঝরে শুধু
তোমায় হারানোর ব্যাথায় ।
.
কত রজনী কাটিয়া গেলো
আকাশের পানে চেয়ে,
তবু এই হৃদয় ভরে না মোর
তোমায় না দেখতে পেয়ে ।
.
কতদিন আমি দেখিনা তোমার
বাঁকা সেই ঠোটের হাঁসি,
সেই হাঁসিটারে আমি যে তোমার
বড্ড বেশি ভালোবাসি ।
.
তুমি কি ওগো আসবে না আর
ধরণীর বুকে ফিরে ?
হালকা বাতাসে তোমার এলোকেশ
এখনো যে মনে পড়ে ।
.
ফাল্গুনের সেই দক্ষিণা বাতাস
মনে দিয়ে যায় দোলা,
তুমি ভাবো কি এই মন থেকে
তোমাকে সহজে যায় ভোলা ?
.
যতদিন রবে পৃথিবীর বুকে
প্রাণ সকল অবয়বে,
ততদিন এই মন পিঞ্জিরাতে
তুমি রবে নিরবে ।
.
.
.
লেখাঃ ১৭/০৮/২০২০
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন